দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১৬৭) নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাহিলি ষ্ট্যান্ড কমিটি সদস্যরা।পরে স্ট্যান্ড কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টায় বাংলাহিলি বাস স্ট্যান্ড অফিস কক্ষে বাংলাহিলি ষ্ট্যান্ড কমিটির সভাপতি মাজহারুল ইসলাম রাজের সভাপতিত্বে জেলা কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাহিলি ষ্ট্যান্ড কমিটির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হারুনর রশীদ বাংলাহিলি বাসস্ট্যান্ড শ্রমিকদের কার্ড,বিভিন্ন সুযোগ সুবিধা এবং বাস টার্মিনাল বিষয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের কাছে।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি উপস্থিত শ্রমিক সদস্যদের উদ্দেশ্য বলেন, ইতিপূর্বে হিলি বাসস্ট্যান্ডে বাস ঢুকবে এরকম জায়গা ছিলো না। আজ সেই বাসস্ট্যান্ডে কোন বাস নেই। এটি খুবই দুঃখজনক বিষয়! যতদ্রুত সম্ভব আমরা আগের পরিবেশ কিভাবে ফিরে আনা যায় সেই লক্ষ্য কাজ করে যাচ্ছি। কারণ শ্রমিকদের কল্যাণে কাজ করার জন্যই আপনাদের (আমানত) ভোটে নির্বাচিত হয়ে কমিটিতে এসেছি। শ্রমিকদের কার্ডের বিষয়ে তিনি বলেন, আমার শ্রমিক ভাইদের দিনাজপুর গিয়ে কার্ড নিয়ে আসার দরকার নাই। আমরা অল্প কিছু দিনের মধ্যে আমাদের অফিস সহকারী সহ বাংলাহিলি বাসস্ট্যান্ডের সদস্যদের কার্ড পাঠিয়ে দিবো। মাসিক চাঁদা কারও বকেয়া থাকলে পরিশোধ করে কার্ড সংগ্রহ করবেন।
তিনি আরও বলেন, আপনাদের যে কোন সমস্যায় আমাদের স্বরণ করবেন আমরা আপনাদের পাশে থাকবো এটা আমরা ওয়াদাবদ্ধ!
এসময় উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নে(১১৬৭) এর নবনিরবাচিত কমিটির সভাপতি ফজলে রাব্বি, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি আফজাল আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক মোঃ হিরু,সাংগঠনিক সম্পাদক সাকয়াত হোসেন বাপ্পি,অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সড়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা, প্রচার সম্পাদক মোঃ জনি সহ ২২ সদস্য বিশিষ্ট জেলার নবনির্বাচিত কমিটির সদস্য বৃন্দ। এদিকে বাংলাহিলি ষ্ট্যান্ড কমিটি সাধারণ সম্পাদক কাউসার আলী, আব্দুল আহাদ, রেজাউল করিম,এনামুল হক,রাহুল কবির, আজিজুল ইসলাম, জুয়েল হোসেন, জাহিদুল ইসলাম,মোস্তাক আহমেদ সহ অনেকে।
এর আগে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সহ কমিটির সদস্য বৃন্দ বাংলাহিলি বাসস্ট্যান্ডেন এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কুশল বিনিময় করেন বাংলাহিলি স্ট্যান্ড কমিটির সদস্য বৃন্দ।
মতামত