দিনাজপুরের নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোলাইমান হোসেন, উপজেলা প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের উপজেলায় ৯ টি ইউনিয়নের ৭৫ টি মন্ডবে ৪৫০ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়ে প্রধান অতিথি ইউএনও বিধান কান্তি হালদার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না।
তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতামত