দিনাজপুর জেলা পিকআপ, ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-৩৪৫৫)-এর বীরগঞ্জ থানা শাখার শ্রম-কল্যাণ উপকমিটির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ হাটখোলা বাঁশহাটির পশ্চিম পাশে আয়োজিত অনুষ্ঠানে বীরগঞ্জ থানা শ্রম-কল্যাণ উপকমিটির সভাপতি মো. মাসুদ আলমের সভাপতিত্বে এবং বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সুজন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণবিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিরুল বাহার বলেন, একসময় শ্রমিকদের মধ্যে মাদক সেবন নিয়ে নেতিবাচক ধারণা ছিল মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। মাদকাসক্তি ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে। তিনি আরও বলেন, এ কমিটির সভাপতি মাসুদ আলমসহ সবাই তাঁর পরিচিত। শ্রমিকদের যেকোনো বিপদ-আপদে তিনি তাঁদের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বীরগঞ্জে পরিবহন শ্রমিকদের শ্রম-কল্যাণ উপকমিটির অফিস উদ্বোধন আনন্দের বিষয়। পরিবহন শ্রমিকদের যানবাহনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঠিক রাখতে হবে। যেকোনো প্রয়োজনে বীরগঞ্জ থানা পুলিশ তাঁদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে শ্রম-কল্যাণ উপকমিটির ১৭ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি মো. মাসুদ আলম, কার্যকরী সভাপতি মো. সুজন আলী, সহসভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, সহসাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম (সজীব), সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. আল মামুন, সড়ক সম্পাদক ছবি আলম বাবু, সহসড়ক সম্পাদক মো. নূর আলম, প্রচার সম্পাদক মো. ইলিয়াস বাবু এবং কার্যনির্বাহী সদস্য মো. রায়হান (টুটুল), মো. মিজানুর রহমান, মো. সাইদুর রহমান ও মো. সুমন।
নতুন এ অফিসের মাধ্যমে পরিবহন শ্রমিকদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মতামত