নবাবগঞ্জ

নবাবগঞ্জে কমিউনিটি সহযোগী নির্বাচন ও লিংকেজ স্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রিন্ট
নবাবগঞ্জে কমিউনিটি সহযোগী নির্বাচন ও লিংকেজ স্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৬


দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক জনজাতিগোষ্ঠীর অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি সহযোগীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচন, সহায়তা ও লিংকেজ স্থাপনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী।

সমান আওয়াজ’ প্রকল্পের আয়োজনে এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় ফুলবাড়ি উপজেলার এরিয়া ম্যানেজার মারিয়া, ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সিএসও সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনজাতিগোষ্ঠীর মানুষের অধিকার প্রতিষ্ঠা, বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহায়তা পাওয়ার সুযোগ সম্প্রসারণে কমিউনিটি সহযোগীদের দক্ষতা বাড়ানো। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় কমিউনিটি সহযোগী নির্বাচন, তাদের দায়িত্ব ও করণীয়, প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।