দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিত স্বপদে নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দ্বিতীয় দিনের মত খনির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন যাবত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনির ভিতরে কাজ করে আসছিলেন ১৭১ জন স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার শ্রমিক। গত ১৬ আগস্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রকার নোটিশ ছাড়াই তাদের চাকরি হতে অব্যাহতি দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকরা খনি কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনায় বসেও কোন সমাধান না পাওয়ায় আন্দোলনে নামেন তারা। গত বুধবার সকাল সাড়ে আটটা থেকে খনির প্রধান ফটক অবস্থান নিয়ে কর্মসূচি সূচনা করা হয়। রাত্রি যাপনের পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত আন্দোলন কর্মসূচি চালিয়ে যান তারা।
এ বিষয়ে আন্দোলন পরিচালনা কমিটির অন্যতম শ্রমিক নেতা ও বড় পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক মো: লিটন জানান, দীর্ঘদিন যাবত জীবন বাজী রেখে খনি অভ্যন্তরে চিনা ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে আসছিলেন তারা। গত গত ২৬ আগস্ট নোটিশ ছাড়াই তাদের চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দেন তিনি।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ শাহ আলম এর সাথে বিকাল ৪টা ১০ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মতামত জানাও সম্ভব হয়নি।
মতামত