পার্বতীপুর

পার্বতীপুরে বিপুল পরিমাণ এ্যাম্পলসহ আটক ৩

প্রিন্ট
পার্বতীপুরে বিপুল পরিমাণ এ্যাম্পলসহ আটক ৩

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:৫৯


দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক হিসেবে ব্যবহৃত ইনজেকশন এ্যাম্পলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের সুন্দরীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় পার্বতীপুর মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর সাহেব আলীসহ ৪ সদস্যের একটি দল। এ সময় বিত্তিপাড়া এলাকার জাহিদুল হকের ছেলে মেহেনুর রেজার (২২) বাড়ীতে তল্লাশী করে বিপুল পরিমাণ এ্যাম্পল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করেন তারা। এ ঘটনায় জড়িতের অভিযোগে বাড়ির মালিক মেহেনুর রেজা, হাকিমপুর উপজেলার দীঘন বাসুদেবপুর চুরি পট্টি এলাকার মৃত ঘুটু এর ছেলে শাওন (৩০) এবং তার স্ত্রী রিপা আক্তার শিরিনা (২৮) কে আটক করা হয়। শাওন এবং তার স্ত্রী দীর্ঘদিন যাবত এসব মাদকের চালান বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: ওয়াদুদ জানান, আসামীদের হেফাজতে থাকা 

পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৮ শ ৫০ পিচ এ্যম্পল জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।