বীরগঞ্জ

বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, বিকাল ৫:২৭

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।

 সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম । 

উদ্বোধনের সময় এমপি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং একটি জাতির নৈতিক ভিত্তি ও ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি। শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে একদিন জাতি ও সমাজ ভেঙে পড়বে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। স্বাধীনতার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন। “আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি অনৈতিকতার পথে ধাবিত হবে।

এ সময় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বীরগঞ্জ পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার আহমেদ সহ বিএনপির নেতাকর্মী, অভিভাবক ও বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।