ফুলবাড়ী

ফ্যামিলি কার্ড কার্যক্রম: ফুলবাড়ীতে তথ্য সংগ্রহ শুরু

প্রিন্ট
ফ্যামিলি কার্ড কার্যক্রম: ফুলবাড়ীতে তথ্য সংগ্রহ শুরু

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩২


দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারীর হাতে ট্যাব তুলে দেওয়া হয়। এসব ট্যাবের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট পরিবারের তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ ও নথিভুক্ত করার পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি এগিয়ে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।