চিরিরবন্দর

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত‌

প্রিন্ট
চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত‌

প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭


‎দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রস্তুতি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার(১২ অক্টোবর)দুপুর ২টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে (ইছামতি) এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম । এসময় চিরিরবন্দর প্রেস ক্লাবের সাংবাদিক এনামুল মবিন(সবুজ),মোঃ জাফর ইকবাল, ইয়াছিন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

‎ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের অবহিত করা হয়।

‎ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‎সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা এবং কার্যক্রমের প্রস্তুতি তুলে ধরা।

‎প্রেস কনফারেন্স শেষে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে আইডি কার্ড প্রদান

 করা হয়।