চিরিরবন্দর

চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রিন্ট
চিরিরবন্দরে গাঁজাসহ ৩ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৪


দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও রাখার অভিযোগে তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের চকমুসা বিলপাড়া গ্রামের জয়উদ্দিনের লিচুবাগানের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বিলপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আব্দুর রশিদ (৪৮), চকমুসা বিলপাড়া গ্রামের মো. ফয়েজ উদ্দিন শাহর ছেলে মো. ফারিকুল ইসলাম (২৪) ও একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নুল (২২)।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনকে গাঁজা সেবন ও দখলে রাখার অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্টে আব্দুর রশিদকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, ফারিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং জয়নুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ১ পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকি ১টি ও গ্যাসলাইট ২টি উদ্ধার করা হয়েছে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।