প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাযা ও দাফন কার্যে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ১নং চেহেলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জর্জিস সোহেল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-২ এর পত্রের প্রেক্ষিতে শুক্রবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিনাজপুর জেলা কারাগার থেকে তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়। দুপুরে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় জর্জিস সোহেলকে তার নিজ গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখেন। পরে স্থানীয়দের সাথে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে পাশের ঈদগাঁহ ময়দানে তার মায়ের নামাজে জানাজা সম্পন্ন হয়। সেখানে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বলেন,
পরে চাঁদগঞ্জ কবরস্থানে তার মায়ের দাফন কার্য সম্পন্ন হয়। বিকেল ৪ টায় পুনরায় জর্জিস সোহেলকে জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জর্জিস সোহেলের মা বার্ধক্য জনিত কারণে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মতামত