দিনাজপুরের কাহারোলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ৬ষ্ট বার্ষিকী ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল ও ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর২০২৬) বাদ আসর কাহারোল বাজার ধান হাঁটি মাঠ প্রাঙ্গণে কাহারোল সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমিটির আয়োজনে কাহারোল সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কমিটি ও কাহারোল দারুস সালাম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন তরুন আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেমে দ্বীন মুফতী আরিফ জাব্বার কাসেমী (দা.বা.)। বাদ আসর থেকে স্থানীয় ওলামায়ে কেরামগণ বয়ান শেষে প্রধান আলোচক গভীর রাত পর্যন্ত এই আধ্যাত্মিক সমাবেশ ও সীরাত সম্মেলনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, এবং ইসলামের সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।
মাহফিলে কাহারোলের স্থানীয় এলাকাবাসী ও দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এই সীরাত সম্মেলনে অংশ নেন।
মতামত