বীরগঞ্জ

বীরগঞ্জে দুর্ঘটনা ঠেকাতে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার

প্রিন্ট
বীরগঞ্জে দুর্ঘটনা ঠেকাতে মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কার

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৮


দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের প্রবেশমূখ ফিসারি এলাকার মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশের জঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করেছে বীরগঞ্জ ব্রাদার্স ক্লাব।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮ টায় ব্রাদার্স ক্লাবের উপদেষ্টা ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. রাশেদুন নবী বাবুর নেতৃত্বে ক্লাবের সদস্য, উপদেষ্টা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা গেছে, ফিসারি এলাকার মহাসড়কের ওই বাঁকের দুই পাশে দীর্ঘদিন ধরে গাছপালা ও ঝোপঝাড় বেড়ে ওঠে। এতে এক পাশ থেকে অন্য পাশের যানবাহন সহজে দেখা যেত না। 

বিশেষ করে বাঁক অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।

বিষয়টি নজরে আসে ব্রাদার্স ক্লাবের সদস্যদের। স্থানীয়দের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উদ্যোগ নিয়ে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়। এতে বাঁকের দৃষ্টিসীমা অনেকটা উন্মুক্ত হয়েছে।

ব্রাদার্স ক্লাবের উপদেষ্টা মো. রাশেদুন নবী বাবু বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই বাঁকে ঝোপঝাড়ের কারণে সড়ক  দুর্ঘটনার আশঙ্কা ছিল।

 তাই ক্লাবের সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে জায়গাটি পরিষ্কার করেছি। জন¯^ার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিএনপি ১১ নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বীরগঞ্জ সাদ ক্লিনিকের মালিক মো. শামিম বলেন, সড়কের বাঁকে ঝোপঝাড়ের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যেত না। এতে দুর্ঘটনার ঝুঁকি ছিল। ব্রাদার্স ক্লাবের উদ্যোগে জায়গাটি পরিষ্কার করায় পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল আরও নিরাপদ হবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সবাইকে এগিয়ে আসা উচিত।

ব্রাদার্স ক্লাবের সভাপতি মো. সোহেল রানা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি। জনসাধারণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা থাকবে।

ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার কর্মসূচিতে বীরগঞ্জ ব্রাদার্স ক্লাবের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, অর্থ সম্পাদক হাবিবুর হাসান, সাংগঠনিক সম্পাদক আল রাইয়াত রাফিন এবং উপদেষ্টা মো. রাশেদুন নবী বাবু, মো. জসিম, মোনায়েম ইসলাম, মুকুল, রুস্তম হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।