সারাদেশ

পাঁচবিবিতে অ্যাড. নাজমুলের সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা

প্রিন্ট
পাঁচবিবিতে অ্যাড. নাজমুলের সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১০ আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১২


আগামীতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

শনিবার বিকালে অ্যাড: নাজমুল পৌর পার্কের পাদতলে উপজেলার সকল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র প্রার্থীতা ঘোষণা করেন।

"আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে অ্যাডঃ নাজমুল ইসলাম জনি’র মেয়র প্রার্থী হিসেবে সংবাদ সম্মেলন" অনুষ্ঠানে তার আইন পেশার সহযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অ্যাড. নাজমুল বলেন, আমি সকলের দোয়া আশির্বাদ সমর্থন ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বারোপ করব। একই সঙ্গে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী বাল্যবিবাহ ইভটিজিং ও মাদক নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে চায়। কারণ পাঁচবিবিকে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলাই মূল লক্ষ্য হবে। তিনি আবারও পৌরসভার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে এবং নির্বাচনে তার পক্ষে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অ্যান্ড জনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সাবলিলভাবে দেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতি করেছি এবং দলের দূ্রদিনে অনেক কাজ করছি। আগামীতে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমার বিশ্বাস।