পরিস্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর মানুষের ক্ষনিকের জীবন সময় ফুরিয়ে গেলে সবার স্থান একই জায়গায় সেটা হলো কবরস্থান।দিনাজপুরের হাকিমপুর হিলি কেন্দ্রীয় কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে চলাচলের রাস্তার জঙ্গল পরিষ্কার ও পরিচ্ছন্নতার উদ্যােগ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী। এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
আজ শুক্রবার সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় কবরস্থানের ভিতরে চলাচলের রাস্তার জঙ্গল পরিষ্কার ও পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন কয়েকজন যুবক। তবে এর আগে কেন্দ্রীয় কবরস্থানে মাটি ভরাট, বৃক্ষ রোপণ সহ নানাবিধ কাজে নিবেদিত শ্রম দিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু সহ অনেকে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন বলেন,দীর্ঘদিন ধরে হিলির কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা গুলো বিভিন্ন লতাপাতা এবং জঙ্গল দিয়ে অবহেলিত হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাই আজ নিজ উদ্যােগে তরুণ ও যুবকদের সাথে নিয়ে কবরস্থানের ভিতরে চলাচলের রাস্তায় বিভিন্ন জঙ্গল ও লতাপাতা পরিষ্কার করা হচ্ছে।আগামীতে এই কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত