হাকিমপুর

হাকিমপুরে ৫৩ তম জাতীয় গ্রীষ্ম কালিন খেলাধুলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রিন্ট
হাকিমপুরে ৫৩ তম জাতীয় গ্রীষ্ম কালিন খেলাধুলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, রাত ১১:১১


দিনাজপুরের হাকিমপুর হিলিতে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালিন খেলাধুলা ( স্কুল ও মাদ্রাসা) সরকারি নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ করার লক্ষ্য প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৭আগষ্ট) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার সম্মেলন করছেন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও শরীরচর্চা শিক্ষকদের মতামতের ভিত্তিতে পূর্বের বছরের রেজুলেশন মোতাবেক ভেনু নির্ধারণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট (ভলিবল বালক ও বালিকা, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ নিশ্চিত করণ,শিক্ষা প্রতিষ্ঠানের ফি চুড়ান্ত, খেলা পরিচালনা কমিটি, তত্বাবধায়ন কমিটি, পুরস্কার ও সার্টিফিকেট তৈরির কমিটি তৈরি করা হয়। 

এসময় হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দ্বায়িত্বপ্রাপ্ত) দীপক কুমার বণিক জানান, এবারে ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলায় ফুটবল ইভেন্ট বাদ রয়েছে। সেহেতু উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন মহোদয়কে আহবায়ক করে বিভিন্ন কমিটি গঠন ও একটি ভেন্যু বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠ নির্ধারণ করার প্রস্তাব দেন এবং শরীরচর্চা শিক্ষক ব্যতিত কোন শিক্ষক দ্বায়িত্ব পালনের সুযোগ নাই। 

সবশেষে উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা জানান, যেহেতু এটি একটি জাতীয় প্রোগ্রাম। সেহেতু আপনাদের সকলের সহযোগিতায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন খেলাধুলা সম্পূর্ণ করার আহবান জানান। একই সাথে ফুটবল ইভেন্ট বাদ পড়ায় খেলা পরিচালনা কমিটির সদস্য ১৬ জনের স্থানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বের কমিটির ১৩ জন শরীরচর্চা শিক্ষকদের দ্বায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।