চিরিরবন্দর

চিরিরবন্দরে পলাশবিথীর উদ্বোধন

প্রিন্ট
চিরিরবন্দরে পলাশবিথীর উদ্বোধন

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, দুপুর ২:২১


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের বাংলাবাজার থেকে শিমুলতলী যাওয়ার সড়কের দুই পাশে ৪৫০টি পলাশফুলের গাছ লাগানোর মাধ্যমে পলাশবিথীর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় সাইতারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশফুলের চারা রোপণের মাধ্যমে পলাশবিথীর উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের সচিব জিকরুল হক, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সড়কের দুই পাশে ৪৫০টি পলাশফুলের গাছ বেড়ে উঠলে বসন্তে পুরো সড়কটি লাল পলাশের সৌন্দর্যে সেজে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা পলাশবিথী ঘুরে দেখেন এবং গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।