হাকিমপুর

হাকিমপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ৬ আগস্ট ২০২৬, রাত ৯:০৩


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি হযরত বেলাল সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরের পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ। 

বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার শালপুকুরিয়া আঃ মান্নানের ছেলে হযরত বেলাল (৩০)। হাকিমপুর থানা মামলা নং ৩/২০। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পার্শ্ববর্তী ঘোড়াঘাট থানার বলাহার গ্রামের আনছার আলীর ছেলে ওমিদ হাসান (২৮) ও একই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৫)। হাকিমপুর থানা মামলা নং ০৮।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকমুক্ত এবং ওয়ারেন্ট মুলে আসামি গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার রাতভর থানা পুলিশের চৌকস একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদের মধ্যে হযরত বেলাল তিন মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামি। অন্য দুই জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরের পরে আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।