হাকিমপুর

কোন অবস্থায় যাতে পলায়নকৃত স্বৈরাচার এই বাংলাদেশে ঠাঁই না পায়-সমাজকল্যাণ মন্ত্রী

প্রিন্ট
কোন অবস্থায় যাতে পলায়নকৃত স্বৈরাচার এই বাংলাদেশে ঠাঁই না পায়-সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৬, রাত ১০:১২

কোন অবস্থায় যাতে পলায়নকৃত স্বৈরাচার সরকার এই বাংলাদেশের মাটিতে তথা বিরামপুরে ঠাঁই না পায়। আপনারা ভূলে যাবেন না শহীদপ্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি ও ধানের শীষের জিয়ার সৈনিকরা চুপ করে বসে থাকবে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। সেই সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ ও সাধারণ জনগণকে সাথে দেশের যে কোন পরিস্থিতি মোকাবিলা ও সামাল দিতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

আজ বুধবার (৫ আগষ্ট) বিকেলে বিরামপুর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। 

তিনি আরও বলেন, যারা মনে করেন রাজনীতিতে গালিগালাজ করলে বেশি নাম্বার পাওয়া যায় এবং চ্যাম্পিয়ন হওয়া যায় তারা ভূল করবেন। কারণ সেই দিন শেষ। বর্তমান তরুণ প্রজন্ম চায় কর্মসংস্থানের ব্যবস্থা। মা বোনেরা চায় শান্তিতে বসবস করতে। এদেশের মানুষ তথা সাধারণ মানুষ চায় দ্রব্য মূল্যর দাম কি করে কম থাকবে। তাই জনগণের সাথে মিশে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে বলে জানান তিনি। 

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

এসময় বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সাধারণ মানুষ আলোচনা সভা এবং শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।