দিনাজপুরের কাহারোল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ থেকে ১৭৫ জন দুস্থ্য ও গরিব জনসাধারণের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা মানবিক সহায়তা বিতরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মন্জুরুল ইসলাম মঞ্জু এমপি।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ হাতে তুলে দেন এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ,কাহারোল থানার অফিসার ইনচার্জ মো.সেলিমুর রহমান সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল মোতালেব সরকার, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সুধীজন।
মতামত