দিনাজপুরের কাহারোল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৭ মে ২০২৬) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দিনাজপুর জেলা বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাহারোল উপজেলার মেসার্স কাহারোল ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপে অসঙ্গতি পাওয়ায় দায়িত্বরত ম্যানেজার মো. আব্দুল হাই (৪৫) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আসমা লতিফা ফিলিং স্টেশনের ক্যালিব্রেশন সার্টিফিকেট নবায়ন না থাকায় দায়িত্বরত ম্যানেজার নারায়ণ অধিকারী (৪২) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে উভয় ফিলিং স্টেশনকে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ সময় স্থানীয় থানা পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
মতামত