বীরগঞ্জ

বীরগঞ্জে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত

প্রিন্ট
বীরগঞ্জে ঝড়বৃষ্টি উপেক্ষা করে ৪ দিনব্যাপী নাম সংকীর্তন পালিত

প্রকাশিত : ১৩ মে ২০২৬, রাত ১০:০৯ আপডেট : ১৩ মে ২০২৬, রাত ১০:১১


বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭নং ওয়াছের মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে ২৯ তম মহোৎসব বার্ষিক উপলক্ষে ৩ দিনব্যাপী কেন্দ্রীয় হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির আয়োজিত ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন নীলা কীর্তন অনুষ্ঠানে ১১ মে ২০২৬ সোমবার রাত্রে শুভঅধিবাস ও মঙ্গলঘট স্থাপন ও পূজা অর্চনা মধ্যদিয়ে প্রথম দিন ১২ মে মঙ্গলবার এই অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশ করেন শ্রীশ্রী প্রভূ নিতাই চাঁদ সম্প্রদায় কক্সবাজার , জয় পদ্মাবতী সম্প্রদায় সাতক্ষীরা, জয় বিমল কৃষ্ণ সম্প্রদায় নেত্রকোণা, শ্রীশ্রী ভাগ্যশ্রী সম্প্রদায় সাতক্ষীরা, রাধা মাধব সম্প্রদায় দিনাজপুর, গোপীনাথ সম্প্রদায় ও বাসুদে সম্প্রদায়।

আগামী শুক্রবার ভোর থেকে সারা রাতব্যাপী অষ্টকালীন নীলা কীর্তন পরিবেশনায় শ্রীমতি মমতাময়ী কৃষ্ণ দাসী কুড়িগ্রাম, স্ব রুপা নন্দ দাস নওগাঁ ও নরোত্তম দাস বাবলু চাপাইনবয়াবগঞ্জ থেকে আগত দল। ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসহ জাতি, ধর্ম নির্বিশেষে সকল বয়সের শতশত লোকের সমাগম ঘটে। কীত্বের সময় যতই শেষ হয়ে আসে ততই বাড়তে থাকে ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, ওসি সাইফুল ইসলাম ও বিএনপির 

দলীয় নেতাকর্মীরা মহানাম যজ্ঞানুষ্ঠান মন্দির প্রাঙ্গণে আসেন, এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময়, দোয়াও আশীর্বাদ কামনা করেন।

মহানাম যজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি ভবেশ রায় বলেন,এ বছরের বৈশাখের শুরু থেকে ঝড়-বৃষ্টি লক্ষ করা যাচ্ছে। মহানাম যজ্ঞানুষ্ঠানের শুরুর দিন থেকে প্রচন্ড ঝড়বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠান চলছে। এর কারণে ভক্তবৃন্দের উপস্থিতি কম। তবুও 

কলি যুগে মানবজাতি দুঃখ কষ্ট মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এটাই সনাতন ধর্মাবলম্বীদের সার সিদ্ধান্ত। তাই কলির কড়াল গ্রাস থেকে নিষ্কৃতি লাভ করতে ভগবানের অন্তত প্রেমে ভাবিত্ত হতে হবে।