বীরগঞ্জ

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

প্রিন্ট
বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

প্রকাশিত : ৬ মে ২০২৬, সন্ধ্যা ৭:৩৮


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগা গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডি এর আয়োজনে অফিস প্রাঙ্গনে বর্ণাঢ্য সংবধনা, অভিভাবক সমাবেশ এবং প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সরঞ্জাম, টিউবয়েল ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডির লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন দিনাজপুর ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী মোছা:লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পি এফ বিকাশ চন্দ্র রায় সহ আরো অনেক।বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ২৭৮ টি, স্বাস্থ্য সরঞ্জাম ২৭৮টি, টিউবয়েল ৪টি, ১৭ টি শিশুর এর মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়।