দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ মে বুধবার ভোর ৫.৩৮ মিনিটে ইন্তেকাল করেছেন।।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিষয়টি আজ বুধবার সকালে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিশ্চিত করেছেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক।তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যু কালে তিনি ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন।
মরহুমার নামাজে জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
মরহুমার সন্তানগন তাঁদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়ার আহবান জানিয়েছেন।
এদিকে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনে মমতাময়ী মা এর মৃত্যুর সংবাদে দিনাজপুর-৬ আসনের চার থানায় শোকের ছায়া নেমে এসেছে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আমি মনে তিনি একজন রত্নগর্ভা মা। তাঁর ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দুটি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করে আসছেন। তাঁর মা এর মৃত্যুতে আমরা হাকিমপুর উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ শোকাহত। আমরা দোয়া করি আল্লাহ যেন মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন! সেই সাথে পরিবারের সদস্যদের শোক সহিবার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন! আমিন।
মতামত