দিনাজপুরের বীরগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢেপা নদীর ভাঙন সৃষ্টি হয়। সংবাদ পেয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
সোমবার (৪ মে) বেলা সাড়ে ১২টায় তিনি বীরগঞ্জ উপজেলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাকাড়াই শালবাগানপাড়া এলাকায় গিয়ে ভাঙন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি ভুক্তভোগী মানুষের দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি আশ্বস্ত করে বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত