ছবি : শিক্ষক আনিছুর রহমানের ফাইল ছবি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক স্কুল শিক্ষকের ঋন নিয়ে সময়মত পরিশোধ না করার মামলায় দোষী সাবস্ত হয়ে আদালত কর্তৃক এক বছরের জেল ও ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ হতে ০৬/০৩/২০২১ ইং তারিখে মূল ঋণ ৬ লাখ টাকা এবং ক্ষুদ্র ঋন ৬ লাখ ৫০ হাজার টাকা সর্বমোট ১২ লাখ ৫০ হাজার টাকা ঋন গ্রহন করেন। কিন্তুু ঐ শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে সমিতির টাকা পরিশোধ করতে না পারায় বকেয়া ঋণ ১২ লাখ ৫০ হাজার টাকা ও মুনাফা পাওনা ৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং জরিমানা ১৪ হাজার ৫৫০ টাকা সর্বমোট ১৮ লাখ ১৬ হাজার টাকা। সমিতি হতে উপরোক্ত ঋন গ্রহনের পর স্কুল শিক্ষক সেই টাকা সময়মত ফেরত দিতে না পারায় প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ তাদের টাকা ফিরে পেতে আদালতের শরণাপন্ন হয়ে শিক্ষক আনিসুর এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন মামলা নং-৬৪৪/২০২৪ । আদালত ৪২ নং স্মারকে গত ১৫/০৪/২০২৬ ইং তারিখে আসামীর অনুপস্থিতে বিচার কার্য সম্পন্ন করেন। এতে স্কুল শিক্ষক মোঃ আনিছুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৮ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করে রায় প্রদান করেন।
উক্ত রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে কি-না জানতে মুঠোফোনে ঐ শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়য়ে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, তার ছুটির আবেদন পেয়েছি। পাশাপাশি এটাও জেনেছি যে, উক্ত শিক্ষকের আদালত কর্তৃক ১ বছরের জেল ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। বিষয়টি আমাকে কেউ যদি লিখিত অভিযোগ করে আমি যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহন করবো। সমিতির চেয়ারম্যান মোঃ সোহেল রানা জানান, ঐ শিক্ষকের ঋণের টাকা ফেরত পেতে একাধিকবার তাকে মৌখিকভাবে বলা হলেও তিনি টাকা ফেরত দেননি। এরপর the negotiable instruments act ১৮৮১ (সর্বশেষ ২০০৬ সংশোধিত) এর ১৩৮ ধারা মোতাবেক নোটিশ প্রদান করা হয়।
মতামত