দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদক সেবনের অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) উপজেলার পূর্ব মল্লিকপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মোঃ নুর আলম (২১) কে এই দণ্ড দেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে স্থানীয় থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
মতামত