কাহারোল

কাহারোলে এস এস সি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মত বিনিময় সভা

প্রিন্ট
কাহারোলে এস এস সি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মত বিনিময় সভা

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, রাত ১০:০৮


দিনাজপুরের কাহারোল আগামী ২১ এপ্রিল  অনুষ্ঠিতব্য এস,এস,সি/ভোকেশনাল ও মাদরাসা  শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার, ও কক্ষ পরিদর্শকদের নিয়ে এক  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  রবিবার ১৯ এপ্রিল ২০২৬ কাহারোল  উপজেলা অডিটরিয়াম হল রুমে এস,এস,সি/ভোকেশনাল ও মাদরাসা  শিক্ষা বোর্ডের পরীক্ষা  সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম উপজেলার পাঁচজন কেন্দ্র সচিব, হল সুপার, ও কক্ষ পরিদর্শকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেন। 

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।