দিনাজপুরের কাহারোল আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এস,এস,সি/ভোকেশনাল ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র সচিব, হল সুপার, ও কক্ষ পরিদর্শকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ১৯ এপ্রিল ২০২৬ কাহারোল উপজেলা অডিটরিয়াম হল রুমে এস,এস,সি/ভোকেশনাল ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম উপজেলার পাঁচজন কেন্দ্র সচিব, হল সুপার, ও কক্ষ পরিদর্শকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত