কাহারোল

কাহারোলে ৩ দিনে মোবাইল কোর্ট পরিচালনায় ২৫ জনের জরিমানা আদায়

প্রিন্ট
কাহারোলে ৩ দিনে মোবাইল কোর্ট পরিচালনায় ২৫ জনের জরিমানা আদায়

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, রাত ১১:১৩


দিনাজপুরের কাহারোল উপজেলায় দন্ডবিধি ২০০৯ এর ৩৮ ধারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ১৯৫৬ এর ৬ ধারা অত্যাবশ্যকীয়  পণ্য আইন, ২০১৮ এর ৯২ (১) ধারা সড়ক পরিবহন আইন,  ১৮৬০ এর ১৮৮ ধারা আদেশ অমান্য করা ও ১৮৬০ এর ১৮৬ ধারা সরকারি দায়িত্ব পালনের বাধা সৃষ্টির অপরাধ আইন অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে ৩ দিনে ২৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

শনিবার ১৮ এপ্রিল ২০২৬ পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে কাহারোল উপজেলার নিজিয়া গ্রামের সিদ্দিকুল্লার ছেলে সিরাজুল ইসলাম (৬৫), একই গ্রামের বিশু মোহাম্মদের ছেলে আব্দুল মজিদ (৬৪) হাসুয়া গ্রামের ফরিদের ছেলে সাইদুর রহমান (২৯), দক্ষিণ মহেশপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এহসানুল হক মিলন (২৫),পাইকপাড়া গ্রামের সুভাষ রায়ের ছেলে কর্ণ রায় (২৭), সুন্দইল গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মো. মিলন (৩২), চকপ্রানকৃষ্ণ গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে নুর ইসলাম(৪০) হাতিশা গ্রামের সিদ্দিকুল্লার ছেলে(৪০)সহ ৮ জন ও  গত দুই দিনে ১৭ জন কে বিভিন্ন  অপরাধের দায়ে আর্থিক জরিমানা এবং সতর্কবার্তা প্রদান এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে জানান,ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক  আহমেদ।

এ সময় স্থানীয় থানা পুলিশ একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।