দিনাজপুরের কাহারোলে অনারম্বর অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ নতুন বছরকে বরণ ও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষের প্রথম দিন । পুরনো বছরের সব জরাজীর্ণতা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরের শুভ সূচনায় মেতে ওঠে বাঙালি জাতি।
মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এর নেতৃত্বে বাংলা নববর্ষকে বরণ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
তিনি বলেন এ সরকার গঠন হওয়ার পর আজ প্রথম বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে গিয়ে পুরনো বছরের সব জরাজীর্ণতা ও ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে কাহারোল শিল্পকলা একাডেমিতে সকাল ৯ টায় শিশু থেকে নবম তদূর্ধ্ব শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সকাল ১০টায় নববর্ষের উৎসবমূখর সাজ সজ্জায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের গরুর গাড়ি ও আদিবাসীদের ঢাকঢোল বাজনার তালে তালে ঘোড়ানাচ প্রদর্শিত ছিল দেখার মত। এ ছাড়াও কাহারোল মহিলা ডিগ্রী কলেজ, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাহারোল ডিগ্রী কলেজ বাংলা নববর্ষ কে বরণ করতে বর্ণিল সাজ সজ্জায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে "পান্তাভোজ" আয়োজন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা,জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ ছিল ঐতিহ্যের অংশ। শেষে কাহারোল উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম এমপি।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ,থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, যুবদলের আহবায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান প্রমূখ।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মতামত