দিনাজপুরের কাহারোল উপজেলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনার মাধ্যমে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
সোমবার ১৩ এপ্রিল ২০২৬ পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার চক্রপ্রানকৃষ্ণ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আবু তাহের(২৬), নিজিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনাস (৪১), সুন্দইল গ্রামের তৈইবুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৩৮), পূর্ব সুলতানপুর গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ সোহান (৩২) ও দিনাজপুর সদরের রামসাগর এলাকার আব্দুল মজিদের ছেলে মহিত (২৮) কে অনিয়মের দায়ে আর্থিক জরিমানা এবং সতর্কবার্তা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ।
এ সময় স্থানীয় থানা পুলিশের সহায়তায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ।
মতামত