নবাবগঞ্জ

দিনাজপুরের নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

প্রিন্ট
দিনাজপুরের নবাবগঞ্জে নসিমনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:২১


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নসিমন (ভটভটি) এর ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর বেলা দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুনখোলা গ্রামে রাস্তার পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শওগুনখোলা গ্রামের বাসিন্দা ও মৃত আমের আলীর স্ত্রী ফিরোজা বেগম রাস্তার পার হওয়ার সময় দ্রুতগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু দে জানান,দর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্শন করেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে নসিমনটি আটক এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।