ফুলবাড়ী

ফুলবাড়ীতে ‘বিলিভার্স সাইন’ মেনসওয়্যার শোরুমের উদ্বোধন শুক্রবার, থাকছে বিশেষ ছাড়!

প্রিন্ট
ফুলবাড়ীতে ‘বিলিভার্স সাইন’ মেনসওয়্যার শোরুমের উদ্বোধন শুক্রবার, থাকছে বিশেষ ছাড়!

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:০৯


দিনাজপুরের ফুলবাড়ীতে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে পুরুষদের ফ্যাশন ব্র্যান্ড ‘বিলিভার্স সাইন’-এর শোরুম। আধুনিক ও প্রিমিয়াম মানের পুরুষদের পোশাক ও ফ্যাশন সামগ্রীর সমাহার নিয়ে আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ফুলবাড়ী পৌর শহরের বাজার রোডে জনতা ব্যাংকের সামনে স্থাপন করা হয়েছে শোরুমটি। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।

শোরুমটিতে পুরুষদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন সামগ্রীর সংগ্রহ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হুডি, জ্যাকেট, প্যাডেড জ্যাকেট, সুইটশার্ট, জিপার হুডি ও লেদার জ্যাকেট। পাশাপাশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, জিন্স ও ট্রাউজারের বিভিন্ন কালেকশন পাওয়া যাবে। এ ছাড়া প্রিমিয়াম, প্লাটিনাম ও লাক্সারি পাঞ্জাবির পাশাপাশি থাকছে আতর ও বিভিন্ন ডিজাইনের টুপি।

শোরুমের মালিক মুবতাসিম সৌমিক জানান, ফুলবাড়ীর ক্রেতাদের জন্য আধুনিক ও উন্নত মানের পুরুষদের পোশাকের নতুন একটি বিক্রয়কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন সামগ্রী রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।

শোরুমটির ব্রাঞ্চ ম্যানেজার মো. হাসান বলেন, ফুলবাড়ীতে নতুন এই শোরুমের মাধ্যমে ক্রেতারা একই জায়গায় বিভিন্ন ধরনের আধুনিক পুরুষদের পোশাক ও ফ্যাশন সামগ্রী কেনার সুযোগ পাবেন। উদ্বোধনী আয়োজনে ক্রেতা ও স্থানীয়দের উপস্থিতি কামনা করেন তিনি।

শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘বিলিভার্স সাইন’ মেনসওয়্যার শোরুম।