“মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০'তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যারাতে মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
মহীপুর ভাসানী স্মৃতি সংসদের প্রতিষ্ঠান সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবুর সভাপতিত্বে মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন এদেশের মজলুম ও মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন। সাম্রাজ্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল আপোষহীন। মাওলানা ভাসানীর জীবনাদর্শ ও রাজনৈতিক দূরদর্শিতা নতুন প্রজন্মের মাঝে তুলে ধররাও আহ্বান জানায় বক্তব্যগণ। আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানায় তারা।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয়। মাওলানা ভাসানীসহ সকল শহীদ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
মতামত