“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা(জেএসকেএস)এর সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশ কাহারোল এডিপি'র সৌজন্যে বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে যুব র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোকলেদা খাতুন মীম । দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানাজার লাভলী লাকী বিশ্বাস,মেল স্পেশালিস্ট পাওয়ার প্রজেক্ট (জে এসকেএস) এর মসিউর রহমান, ইউএসডিও'র সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোস্তফা কামাল, কাহারোল কর্মসংস্থান ব্যাংকের সিনিয়র অফিসার মশিউর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মতামত