চিরিরবন্দর

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রিন্ট
চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, রাত ১০:১৩


দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে উপজেলা যুবদলের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রেজাউল করিমের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, বিএনপির অন্যতম সদস্য মো. মেসবাহুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল মতিনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।