বীরগঞ্জ

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েলের পুজামন্ডপ পরিদর্শন

প্রিন্ট
বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েলের পুজামন্ডপ পরিদর্শন

প্রকাশিত : ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:১২


দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজালপুর ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। 

 সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুজালপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া মহল্লার মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে তিনি সনাতন ধর্মীদের সহযোগিতা করছেন, নিচ্ছেন খোঁজ খবর আর। ঐ ইউনিয়নের ১৫টি পুজা মন্ডপ তিনি প্রতিনিয়ত পরিদর্শন ও আগত ভক্তদের সাথে সৌহাদ্য বিনিময় করে চলেছেন। চেয়ারম্যান প্রার্থী মো. শওকত জুলিয়াস জুয়েল জানান, এই ইউনিয়নের মানুষ তার প্রতি ব্যাপক সহানুভুতিশীল হয়ে উঠেছে। 

এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও তাঁদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের গুরুত্ব তুলে ধরেন।