বীরগঞ্জ

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রিন্ট
বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:৩০


‘একটি গাছ, একটি প্রাণ সবুজ পৃথিবী হোক সবার সম্মান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করেছে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছনা বানু, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ সাইফ ও প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক।

এ সময় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি চারা বিতরণের মাধ্যমে অধিকসংখ্যক মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই এমন প্রত্যাশা নিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।