দিনাজপুরের"হিলি প্রেসক্লাবের"দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ, নতুন কমিটির দ্বায়িত্ব গ্রহণ ও শপথনামা পাঠ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ নতুন কমিটির দ্বায়িত্ব গ্রহণ ও শপথনামা পাঠ করান।
এরপর নির্বাচন কমিশনার ও নবনির্বাচিত কমিটির সদস্যদের রজনীগন্ধার স্টিক দিয়ে করে নেওয়া।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি মোঃ গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, হিলি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব অল্প সময়ের মধ্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হবে ইনশাআল্লাহ! হিলি প্রেসক্লাবের উন্নয়নের জন্য যে কোন কাজ বা সিদ্ধান্ত সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে করা হবে।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নবনির্বাচিত কমিটির ধর্ম ও ক্রীড়া সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম শামিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ গোলাম রব্বানী (সময়ের আলো,ক্রিয়েটিভ দিনাজপুর) সহ-সভাপতি হাসান আলী(বাংলা টিভি), সাধারণ সম্পাদক সোহেল রানা (এখন টিভি) সাংগঠনিক সম্পাদক মোঃ লুৎফর রহমান (গ্লোবাল টিভি) কোষাধ্যক্ষ মোঃ সাব্বির হোসেন বিপ্লব (বিজয় টিভি), সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার মোঃ আবিদ হোসেন রাসেল (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক মোঃ জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট), ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম শামিম (দৈনিক ঘোষণা) প্রমুখ। এছাড়া নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী মুর্তজা সরকার (দৈনিক আলোকিত স্বদেশ), প্রচার ও প্রকাশনা মোঃ সেলিম মীর (দৈনিক সকালের শিরোনাম), কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন বকুল (মোহনা টিভি), মোঃ মাহাবুর রহমান (জাগো নিউজ) সোহেল ইসলাম (ঢাকা মোড় ডট কম)।
মতামত