হাকিমপুর

হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রিন্ট
হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, রাত ১০:১৩


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক অজিত কুমার ঘোষ (৪২) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত নান্নু মিয়া (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্য রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানার বিভিন্ন এলাকা আসামিদের গ্রেফতার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন,ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে অজিত কুমার ঘোষ ও হাকিমপুর হিলি পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে নান্নু মিয়া।

বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম। 

তিনি জানান, হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত করতে ও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ১৫ অক্টোবর মধ্য রাতে থানা পুলিশের চৌকস দল পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর এলাকায় গণেশ বাবুর চাতাল নামক স্থানে পুলিশ সন্দেহ ভাজন ব্যক্তিকে পথরোধ করে। পরে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ৪ বোতল ব্লেন্ডার মদ, একটি পাসপোর্ট, একটি মোবাইল সহ গ্রেফতার করা হয়। উক্ত এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি নান্নু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।