চিরিরবন্দর

খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রিন্ট
খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৮:২৫


‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহান জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগের সময় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতি কমানোর কৌশল নিয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।