দিনাজপুরের বীরগঞ্জে প্রচন্ড ঝড়বৃষ্টিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বা মিটারে আগুন গেলে একটি গরুর মৃত্যু হয়েছে। এঘটনায় কুলসুম বেগম নামে এক মহিলা বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এঘটনা ঘটে। আহত কুলসুম বেগম ওই এলাকার আব্দুল লতিফ এর স্ত্রী। স্থানীয়রা জানান, প্রচন্ড ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে আশপাশের বসতবাড়িতে বিদ্যুৎ হয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মতামত