ফুলবাড়ী

ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রিন্ট
ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ৭ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০৪

দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লাখনি বিরোধী প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী বাজারে তেল-গ্যাস জাতীয় কমিটিউন্মুক্ত কয়লাখনি বিরোধী প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে। 

   

সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির খয়েরবাড়ী ইউনিয়নের নেতা আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন তেল-গ্যাস কমিটির ফুলবাড়ীর আহবায়ক হামিদুল হক, এসএম নুরুজ্জামান জামান, সঞ্জিত প্রসাদ জিতু, একরামুল হক, হিমেল মন্ডল, কমল চক্রবর্তী, ছাত্রনেতা নাসিমসহ স্থায়ীয় নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ বলেন, ফুলবাড়ীর কয়লা ১৩৫ বর্গকিলোমিটার বিস্তৃত। যা উত্তোলন করা হলে ৬৫৬ বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে প্রভাব পড়বে। এলাকার কৃষি জমি, বাড়ীঘর, হাট বাজার, মসজিদ-গীর্জা-মন্দির, পানি ধ্বংস করে উন্মুক্ত কয়লাখনি কোন অবস্থায় করা যাবে না। ১০ হাজার হেক্টর জমি হারিয়ে এবং ১২.৬২ ট্রিলিয়ন সুপেয় পানি ধ্বংস করে এই উন্মুক্ত কয়লা খনি দেশবাসীর ব্যাপক ক্ষতির কারণ হবে। কেবল বিদেশি বহুজাতিক কোম্পানির স্বার্থে এই খনি বাস্তবায়ন হলে বাংলাদের ৯ হাজার কোটি টাকা লস হবে। প্রায় ২ লক্ষ মানুষ উদ্বাস্তু হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া হয়তো ভুলে গেছেন তার মা বেগম খালেদা জিয়ার সরকার ২০০৬ সালে এই অঞ্চলের মানুষের সাথে ওয়াদা করে চুক্তি করেছিলেন কোনভাবেই উন্মুক্ত কয়লা খনি করবেন না। ফলে পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক জিয়া যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে আন্দোলনের ছয় দফা চুক্তি বাস্তবায়ন করতে হবে।