ফুলবাড়ী

ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেনের যোগদান

প্রিন্ট
ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেনের যোগদান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:১১


দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহাদাত হোসেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি পৌরসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, মো. আশরাফ পারভেজসহ কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ. এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে ৪০তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। এর আগে তিনি বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর পৌরসভার বশিরপাড়া গ্রামে।