হাকিমপুর

হাকিমপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২জন গ্রেফতার

প্রকাশিত : ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩০ আপডেট : ৪ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩২


দিনাজপুরের হাকিমপুর হিলিতে (১৬) বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে আরো দুই জন আসামি।

আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরের পরে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগার প্রেরণ করা হয়েছে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম।

আটককৃত আসামিরা হলেন,ধরন্দা (ফকিরপাড়া) এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)। 

স্থানীয়দের অভিযোগ পাওনা টাকা চাওয়ার জেরে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুরের পালপাড়া এলাকায় ওই তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা হয়। এমন ঘটনায় গ্রামবাসী দুই আসামিকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

পরে ভুক্তভোগীর মা পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আসামী ছাড়া আরও দুই জন আসামীর নাম রয়েছে।

এবিষয়ে হাকিমপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাদশা আলম বলেন, গত ৩ অক্টোবর রাতে উপজেলার পালপাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় এজাহারভূক্ত বাঁকি দুইজন আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহৃত রয়েছে।