কাহারোল

কাহারোলে ভ্রাম্যমান আদালত অব্যাহত, ২ দিনে ২৭ জনের জেল-জরিমানা

প্রিন্ট
কাহারোলে ভ্রাম্যমান আদালত অব্যাহত, ২ দিনে ২৭ জনের জেল-জরিমানা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:২২


 দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ধূমপান ও তামাক দ্রব্য নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ২৭ জনকে জেল-জরিমানা প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে উপজেলার কাকর গ্রামের ছবি লাল রায়ের ছেলে সুজন রায় (২২) কে মাদক সেবনের অপরাধে সাত দিনের বিনাশ্রম জেল ও তিন হাজার টাকা জরিমানা সহ দুই দিনে ২৬ জনকে মাদক সেবন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিধান না করার অপরাধে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ইসতিয়াক আহমেদ।

অভিযানকালে কাহারোল থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ছিলেন।