দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাহারোল উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়েে উপজেলা বিএনপির সভাপতি মো.গোলাম মোস্তফা বাদশা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো.মনজুরুল ইসলাম এমপি।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো.শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা.শামীমা পারভীন রনি,জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন রাজা,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো.মনজুরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন কাহারোল বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মো.জুয়েল রানা।
মতামত