হাকিমপুর

হাকিমপুরে বিএনপির প্রতিবাদ সভা ও মিছিল

প্রিন্ট
হাকিমপুরে বিএনপির প্রতিবাদ সভা ও মিছিল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১৬


বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বাংলাহিলি বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে প্রতিবাদ সভায় বিএনপি নেতারা বলেন,পতিত স্বৈরাচারের দোসরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সেই সাথে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের মানুষ ভালো আছে, দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করলে বর্তমান সরকার তা শক্ত হাতে দমন করবে। মনে রাখবেন বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই কারও হুমকি ধামকিতে কাজ হবে না। 

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেল বিএনপির সিনিয়ার সভাপতি শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার সহ অনেকে।