হাকিমপুর

হাকিমপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত দুই জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত দুই জন গ্রেফতার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:২৫


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্ট মুলে দুই আসামীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশ থানার বিভিন্ন এলাকায় অভিযান নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 

আজ গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২),থানার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, বিভিন্ন মামলায় ওয়ারেন্ট মুলে পলাতক আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে রবিবার মধ্যে রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান নিজ নিজ এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে। ফনি মিয়া জিআর মামলা নং ৯/২৬ এবং মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়েছে। জিআর নং ৮১/১৪। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।